মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ও দাফনে বাধার প্রতিবাদে জাবিতে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

ঢাকা, ২৮ অক্টোবর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম, ​(জাবি প্রতিনিধি) : মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একদল শিক্ষার্থী। একই সঙ্গে তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাসে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন তাঁরা। ​২৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যায় ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

​সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শিক্ষার্থী দুর্বার আদি বলেন, ‘সাঈদীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য দেওয়ার কারণে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।’

ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, ‘স্বাধীন দেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে নিজ জন্মভূমিতে দাফন করতে গিয়েও কেন বাধার মুখে পড়তে হবে?’

​প্রতিবাদ কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রী জাবি শাখার সংগঠক সোমা ডুমরী বলেন, ‘মানিক পশারীর দাফনে বাধার মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাষ্ট্রের আইনি প্রক্রিয়ায় অংশ নিয়ে সাক্ষ্য দেওয়ার কারণে তাঁর শেষকৃত্যে বাধা সৃষ্টি করা একজন নাগরিক ও মুক্তিযোদ্ধার মৌলিক অধিকার ক্ষুণ্ন করার শামিল।’

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×