ঢাকা, ২৭ সেপ্টেম্বর-২০২৫
বিশেষ প্রতিবেদন : ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জোর করে বৃদ্ধার চুল-দাড়ি কেটে দেওয়া ন্যাক্কারজনক আলোচিত ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী সত্তরোর্ধ্ব হালিম উদ্দিন আকন্দের ছেলে মো. শহীদ আকন্দ আজ ২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে মামলাটি করেন বলে তারাকান্দা থানার ওসি মোহাম্মদ টিপু সুলতান জানান।
মামলায় ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং স্থানীয় সহযোগী কয়েকজনকে আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে অপারগতা জানান ওসি মোহাম্মদ টিপু সুলতান।
উল্লেখ, কোরবানির ঈদের আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে ফকির হালিম উদ্দিন আকন্দ’কে কিছু লোক ধরে জোর করে চুল-দাড়ি কেটে দেন। বৃদ্ধা নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে ছুটার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মত বলছিলেন- ‘আল্লাহ, তুই দেহিস।’
সম্প্রতি সেই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি সারাদেশে আলোচনার জন্ম দেয়। ঘটনার পর থেকে বৃদ্ধ ফকির হালিম উদ্দিন আকন্দ নিজেকে প্রায় ‘ঘরবন্দি’ করে রাখেন। আজ শনিবার তারাকান্দা থানায় স্ব-শরীরে হাজির হন হালিম উদ্দিন আকন্দ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মো. শহীদ আকন্দ, নাতী আলীম উদ্দিন আকন্দ এবং ভাতিজা মো. ফারুক মিয়া।
মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানান তারাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ টিপু সুলতান। 
Related News :

জামালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

টাঙ্গাইলের নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার ভাসমান মরদেহ উদ্ধার

জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোনায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক হত্যার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা

বিষ খাইয়ে দুই বছরের শিশু সন্তানকে হত্যার অভিযোগে বাবা-সৎ মা আটক

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক

টাঙ্গাইলে বরখাস্ত আনসার বাহিনীর সদস্যকে কুপিয়ে হত্যা


