জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখির অভয়ারণ্য সুরক্ষায় কঠোর নির্দেশনা

ঢাকা, ২৫ অক্টোবর-২০২৬

তৌকিবুল হাসান সিয়াম, (জাবি প্রতিনিধি) : আসন্ন শীতকে কেন্দ্র করে অতিথি পাখির কোলাহলে মুখরিত হতে শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। পরিব্রাজক এসব পাখির নিরাপদ বিচরণ ও অভয়ারণ্য সুনিশ্চিত করতে নানামুখী পদক্ষেপ ও বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে ক্যাম্পাসের বিভিন্ন জলাশয়গুলোকে পাখির বাসযোগ্য করে প্রস্তুত করা হয়েছে।

সার্বিক পরিবেশ শান্ত রাখতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করার পাশাপাশি সুরক্ষিত দূরত্ব থেকে পাখি পর্যবেক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

​পাখিদের অনুকূল পরিবেশ বজায় রাখতে বেশ কিছু সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এর মধ্যে জলাশয়ের পাড়ে গাড়ি পার্কিং না করা, মাছ না ধরা, হাততালি, পটকা ফোটানো, ঢোল বাজানো বা অন্য কোনো উপায়ে উচ্চ শব্দ সৃষ্টি না করার নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। একই সাথে পাখিদের ভয়ভীতি দেখানো এবং জলাশয়ে পলিথিন কিংবা প্লাস্টিকের বোতল ফেলার ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করছে যে, সকলের ভালোবাসা ও সচেতনতাই পারবে পরিব্রাজক পাখিদের জন্য জাবি ক্যাম্পাসকে একটি প্রকৃত ও সুরক্ষিত অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে।

Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিণ কোরিয়ার চন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×