ঢাকা, ১৬ জানুয়ারি-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে খুলনা বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাধ্যমিক) নির্বাচিত হয়েছেন রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুর রহমান। শিক্ষা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) এই সম্মাননার ঘোষণা দেয়।
দীর্ঘদিন ধরে শিক্ষার মানোন্নয়ন, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলার স্বীকৃতি হিসেবেই তাকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি টানা তিন বছর-২০২২, ২০২৩ ও ২০২৪ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে নিজ সক্ষমতার স্বাক্ষর রেখেছিলেন। সেই ধারাবাহিকতারই পরিণতিতে এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তিনি।
এই সম্মাননায় রূপসা বহুমুখী উচ্চবিদ্যালয়সহ পুরো খুলনা জেলার শিক্ষা অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা একে জেলার জন্য বড় অর্জন হিসেবে দেখছেন।
প্রতিক্রিয়ায় মো. মাহাবুর রহমান বলেন, ‘এই স্বীকৃতি আমার একার নয়। শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, আমার সহকর্মী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সম্মিলিত সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।’
ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়ন ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


