ঢাকা, ০৮ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগে চূড়ান্ত পর্যায়ে থাকা দুই প্রার্থীর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া গেছে। ডোপ টেস্টে পজিটিভ আসা প্রার্থীরা হলেন গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।
বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব ০৮ আগস্ট (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগস্ট তাদের ডোপ টেস্ট করানো হয় এবং উভয়ের ফল পজিটিভ আসে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই চবির নাট্যকলা বিভাগে শিক্ষক নিয়োগের জন্য লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর চূড়ান্ত ধাপে ওই দুই প্রার্থীর ডোপ টেস্ট করা হয়। এতে তারা উত্তীর্ণ হতে ব্যর্থ হন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কিংবা কর্মচারী সবার নিয়োগ প্রক্রিয়ায় ডোপ টেস্ট বাধ্যতামূলক। ডোপ টেস্টে কেউ পজিটিভ হলে, তাকে কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আরো জানা যায়, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও মান বজায় রাখতেই এ ধরনের কঠোর নীতি অনুসরণ করা হচ্ছে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


