ঢাকা, ০৫ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
আজ ০৫ মে (সোমবার) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৬৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ৩১ হাজার ৬৪১ জন। পাসের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ।
অধ্যাপক আনোয়ারুল আজীম আরও বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১টি উত্তরপত্র বাতিল হয়েছে। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯৭০ জন।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ইমন দাস। দ্বিতীয় হয়েছেন মো. সামিরুল ইসলাম। তৃতীয় হয়েছেন মো. হাসনাত মাওলা।
গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে অনুষ্ঠিত হয়।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


