খুলনা বিশ্ববিদ্যালয়ে ওয়েসডা কর্তৃক জলবায়ু-সহনশীল বীজ সংরক্ষণে নারী কৃষকদের প্রশিক্ষণ

ঢাকা, ১৫ অক্টোবর-২০২৬

ওয়াহিদ মুরাদ, (চীফ রিপোর্টার) : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, স্থানীয় বীজের বৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় কৃষির অভিযোজন সক্ষমতা বাড়াতে নারী কৃষকদের সম্পৃক্ত করে জনবিজ্ঞানভিত্তিক বীজ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে ওয়েসডা (WESHDA)। এ উদ্যোগের আওতায় কৃষকদের স্থানীয় জ্ঞান ও অভিজ্ঞতার সঙ্গে বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় এবং গবেষণালব্ধ জ্ঞানকে কৃষি পরিকল্পনা ও নীতিনির্ধারণে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগারে এ প্রকল্পের আওতায় ‘কনসোর্টিয়াম প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং অব ট্রেইনার্স’ শীর্ষক পরিকল্পনা ও প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েসডার নির্বাহী পরিচালক ও পিপিআইসি সদস্য ডাক্তার শেখ মারুফুল হক। প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শিমুল দাস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোস্তফা কামাল এবং ওয়েসডার পরিচালক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক পরিচালক ডক্টর মো. শাহ আলম।কর্মসূচিতে বটিয়াঘাটা উপজেলার একদল নারী কৃষক অংশগ্রহণ করেন। এ ছাড়া ওয়েসডার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

প্রকল্পটির পূর্ণাঙ্গ নাম ‘সিটিজেন সায়েন্স সিড ব্যাংক: দক্ষিণ-পশ্চিম উপকূলীয় বাংলাদেশে জলবায়ু-সহনশীল বীজ সংরক্ষণ ও বিজ্ঞান-নীতি সংযোগে নারী কৃষকদের অংশীদারত্ব’। এর মূল লক্ষ্য দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম বীজ সংরক্ষণে নারী কৃষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং কৃষকদের অভিজ্ঞতা ও স্থানীয় জ্ঞানকে বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে যুক্ত করা।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ক্রমেই নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। বিশেষ করে লবণাক্ততা, অনিয়মিত বৃষ্টিপাত ও অন্যান্য প্রাকৃতিক প্রতিকূলতা কৃষির জন্য ঝুঁকি তৈরি করছে। এমন পরিস্থিতিতে স্থানীয় জাতের বীজ সংরক্ষণ, কৃষকদের মধ্যে বীজ বিনিময় এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষম বীজের ব্যবহার কৃষির স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ ক্ষেত্রে নারী কৃষকদের অভিজ্ঞতা ও অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানোর পাশাপাশি তাঁদের দক্ষতা বৃদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে প্রকল্পটি। জনবিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে বীজ সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানীয় কৃষি জ্ঞানকে গবেষণার সঙ্গে সমন্বয় করার পরিকল্পনাও রয়েছে।

প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো বিজ্ঞান ও নীতিনির্ধারণী পর্যায়ের মধ্যে কার্যকর সংযোগ গড়ে তোলা। এর ফলে গবেষণালব্ধ তথ্য ও কৃষকদের বাস্তব অভিজ্ঞতা কৃষি পরিকল্পনা প্রণয়ন এবং জলবায়ু-সহনশীল কৃষিব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে কাজে লাগানোর সুযোগ তৈরি হতে পারে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে অরাজনৈতিক, বেসরকারি সংস্থা ওয়েসডা (WESHDA)। এ উদ্যোগের সঙ্গে আন্তর্জাতিক বিজ্ঞান পরিষদ (International Science Council) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব সায়েন্সের নামও যুক্ত রয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগের কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে স্থানীয় বীজের বৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনজনিত কৃষিঝুঁকি মোকাবিলা এবং নারী কৃষকদের অংশগ্রহণমূলক কৃষিব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×