ঢাকা, ১৫ অক্টোবর-২০২৬
(কয়রা প্রতিনিধি, খুলনা) : কয়রায় জলবায়ু পরিবর্তন বিষয়ক এ্যাক্টরদের সাথে এ্যাডভোকেসি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেজেএসের এসসিভিএল প্রকল্পের আয়োজনে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করেন জার্মান কর্পোরেশন এবং কেএনএইচ।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও জেজেএসের এ্যাডভোকেসি অফিসার মো. আব্দুল্লাহ আল হুসাইনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, ইউপি সদস্য আবু হাসান, শেখ সোহরাব হোসেন, আবুল কালাম শেখ, জেজেএসের এসসিভিএল প্রকল্পের ব্যবস্থাপক নব কুমার সাহা, ক্লাইমেট চেঞ্জ এডুকেটর মোঃ নাসির মাহমুদ, সিপিপি সদস্য সেলিম হোসেন, শিক্ষার্থী মনিরা সুলতানা রুপা, তাসিম রহমান, লামিয়া ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দুর্যোগজনিত ঝুঁকিতে থাকা শিশুদের প্রধান সমস্যা তুলে ধরা হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি সহ উপজেলা জলবায়ু শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


