ঢাকা, ১৪ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : ‘পলাশ শিমুল কুরচির ডালে বসন্ত হাসে রঙ্গের খেয়ালে’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বর্ণিল আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলা ডিসিপ্লিন উদযাপন করেছে ‘বসন্ত বর্তিকা’। বসন্তের আবাহনে আয়োজিত এ উৎসব বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের অনন্য প্রতিচিত্র তুলে ধরেছে।
১৪ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলা ডিসিপ্লিনের ২১ ব্যাচের উদ্যোগে অদম্য বাংলা প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে বসন্তকে বরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে ছিল শোভাযাত্রা, যেখানে শিক্ষার্থীরা বাসন্তী রঙের পোশাকে শোভাযাত্রায় অংশ নেন। পরে প্রভাতি নিবেদন নিসর্গ রাগ, সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশনের মাধ্যমে বসন্তের রং ছড়িয়ে দেওয়া হয়। এ ছাড়াও বৈকালীন নিবেদনে ছিল নাটক সিরাজদ্দৌলা ও মহারাজের আশীর্বাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ । তারা বলেন, বসন্ত প্রকৃতির নবজাগরণের উৎসব, যা বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এমন আয়োজন আমাদের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে।

অনুষ্ঠানে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, ‘এমন আয়োজন আমাদের মনের উচ্ছ্বাস বাড়িয়ে দেয়। বসন্তকে ঘিরে ক্যাম্পাসে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, তা অসাধারণ।’বসন্তের আনন্দ ভাগাভাগি করতে বাংলা ডিসিপ্লিনের এই আয়োজন শিক্ষার্থীদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। ‘বসন্ত বর্তিকা’ ভবিষ্যতেও বাংলা বিভাগের ঐতিহ্য হিসেবে জাঁকজমকের সঙ্গে উদযাপিত হবে বলে আয়োজকরা জানান।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


