খুলনা নগরীতে বাটা এবং কেএফসি’তে হামলা ও লুটপাটের ঘটনায় ৩১ জন গ্রেফতার
ঢাকা, ০৮ এপ্রিল-২০২৫
জেলা প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালের সমর্থনে গতকাল ০৭ এপ্রিল-২০২৫ তারিখ খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলের একপর্যায়ে দুর্বৃত্তরা নগরীর শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুম এবং ময়লাপোতা মোড়ের কেএফসি ফুড কোর্টে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে।

নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অভিযান পরিচালনা করে। এখন পর্যন্ত হামলা ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ ৩১ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যান্যদেরকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


