খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

খুলনার দিঘলিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক

–মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার —

ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ০৭ এপ্রিল (সোমবার) রাত ১২টা ১০মিনিটে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের মোমিনপুর গ্রামে অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী’কে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার বাড়ি হতে গাঁজা, ইয়াবা, বাংলা মদ, যৌন উত্তেজক ঔষধ, দেশীয় অস্ত্র, গাঁজা পরিমাপের মেশিন, ৬টি মোবাইল ফোন এবং নগদ ২৮ হাজার ৯৫ টাকা উদ্ধার করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ইতোপূর্বে দিঘলিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে বলে থানাসূত্রে জানা যায়। চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মুরাদ গাজী দীর্ঘদিন যাবৎ খুলনার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।

পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইল ও অন্যান্য মালামালসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×