খুলনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকা, ৩১ মে-২০২৬

খুলনা প্রতিনিধি : খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়াবাসা থেকে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা হয়েছে এবং প্রধান আসামি হিসেবে এক ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩০ মে (শনিবার) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার শরিফুল ইসলামের ভাড়াবাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে সোনাডাঙ্গা থানা পুলিশ।

এছাড়া ডিবি এবং সিআিইডির বিশেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। এরপর মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন প্রস্তুতে শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরা হলেন- স্থানীয় বাসিন্দা মাসুম ব্যাপারীর দুই ছেলে ৪ বছর বয়সী মুস্তাকিম ও ১৩ বছর বয়সী শামিম এবং শাশুড়ি বেবি বেগম (৫৫)। এ ঘটনায় রাতেই সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা করেন মাসুম ব্যাপারী। মামলায় তার সাবেক স্ত্রী ফাতেমা বেগমের দ্বিতীয় ও বর্তমান স্বামী রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম দুই সন্তানের মা ফাতেমা বেগম মেরীর দ্বিতীয় স্বামী। প্রথম স্বামী মাসুম বেপারীর সঙ্গে ৪ বছর আগে বিচ্ছেদ হওয়ার পর রফিকুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেরী। বিয়ের পর তিনি দুই সন্তান নিয়ে প্রায়ই তার মা বেবি বেগমের বাসায় থাকতেন। দ্বিতীয় স্বামী রফিকুল আগের ঘরের সন্তানদের ভালো চোখে দেখতেন না। ঘটনার দিন ২৯ মে (শুক্রবার) রাতে রফিকুল ওই ভাড়া বাড়িতে এসেছিলেন। পরের দিন সকালে বাইরে থেকে তালা দিয়ে বাসা থেকে বের হন তিনি। পরবর্তী সময়ে ঘরে তালা দেওয়া দেখে মা ও দুই সন্তানকে ফাতেমা বেগম বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। এ ঘটনার এক দিন পর ৩০ মে (শনিবার) বিকেলে পাশের ঘরে দুর্গন্ধ পেয়ে তিনি বিষয়টি স্থানীয়দের জানান।

পরে পুলিশে খবর দেওয়া হলে তারা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহগুলো উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠায়। অভিযুক্ত রফিকুল ইসলাম পেশায় একজন ট্রাক ড্রাইভার। তিনি নগরীর মহেশ্বরপাশা এলাকায় বসবাস করেন। সেখানে তার প্রথম স্ত্রী এবং ছেলেমেয়ে রয়েছে। পুলিশ জানায়, আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ফাতেমা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×