ঢাকা, ৩১ মে-২০২৬
স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ৩১ মে (রবিবার) সকাল থেকেই বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে রাজধানীমুখী মানুষের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রায় নেই কোনো ভোগান্তি বা উপচে পড়া ভিড়। যাত্রীরা অনেকটা স্বস্তিতেই ফিরছেন তাদের প্রিয় কর্মস্থলে।
সরেজমিনে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল থেকে আসা বাসগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক রয়েছে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুল ও কিশোরগঞ্জ থেকে আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাস্তায় যানজট না থাকায় ও বাসের সংখ্যা পর্যাপ্ত হওয়ায়, এবারের যাতায়াত অত্যন্ত আরামদায়ক হয়েছে। পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি।
নৌপথেও একই চিত্র দেখা গেছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে আসা দক্ষিণাঞ্চলের যাত্রীরা জানিয়েছেন, লঞ্চগুলো অনেকটা ফাঁকা ও পরিচ্ছন্ন ছিল। এবার ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে সোমবার থেকে কর্মস্থলে যোগ দেবেন চাকরিজীবীরা।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


