ঢাকা, ২৭ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা সিভিল সার্জন কার্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও রিজলভ টু সেইভ লাইভস এর সহযোগিতায় ২৬ নভেম্বর (বুধবার) এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. মুজিবুর রহমান।
সভায় বক্তব্য দেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার (অব.) ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের এডিশনাল ডিরেক্টর ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া, সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. অপর্ণা বিশ্বাস, চিফ এসিস্ট্যান্ট (এমআইএস) মো. জোবায়ের হোসেন এবং খুলনা, বাগেরহাট, চুয়াডাঙা, মাগুরা, মেহেরপুর, নড়াইল ও কুষ্টিয়া জেলার সিভিল সার্জনগণ।
সার্বিক তথ্য উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভ প্রোগ্রামের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায়, সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. আলী নূর হাসান এবং বাগেরহাটের এমওসিএস ডা. মো. রিয়াদ্দুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, অসংক্রামক রোগের মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম, যেটি হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগ এবং অকাল মৃত্যুর কারণ। এ রোগ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত চিকিৎসা সেবা আরও শক্তিশালী করার জোর দেওয়া হয়। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় দেশের ৪৪ জেলার ৩১০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৫ লাখ ২২ হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন। যার মধ্যে গড়ে ৫৬% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে এসেছে। শুধু খুলনা বিভাগের ৫ জেলার ১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে উচ্চ রক্তচাপের চিকিৎসা নিয়েছেন ১৮ হাজারের বেশি রোগী, যাদের মধ্যে প্রায় ৫০% রোগীর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। শেষে বিএইচসিআইয়ের ভবিষ্যৎ কার্যক্রম ত্বরান্বিত করতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


