‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’র যাত্রা শুরু

ঢাকা, ২৭ নভেম্বর-২০২৫ 

চীফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তর-ঢাকা অঞ্চল, গ্রিন সেভার্স ও বিএসআরএম ফাউন্ডেশনের মধ্যে আজ ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) ত্রিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি মডেল স্কুল ক্যাম্পেইন’। এই উদ্যোগের লক্ষ্য ঢাকা বিভাগের ১৩টি জেলার নির্বাচিত বিদ্যালয়গুলোকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে মুক্ত করা এবং শিক্ষার্থীদের পরিবেশবান্ধব জীবনযাপনে উদ্বুদ্ধ করা।

ক্যাম্পেইনের আওতায় ঢাকা অঞ্চলের ১০০টি বিদ্যালয়ে গঠন করা হবে ইকো-অ্যাওয়ারনেস গ্রিন ক্লাব। শিক্ষার্থীরা পরিবেশবান্ধব বিকল্প হিসেবে কাগজের কলম, কাগজের ব্যাগ, গিফট র‌্যাপ ও অরিগামি পণ্য তৈরি করবে। পাশাপাশি, প্রতিটি বিদ্যালয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং ত্রৈমাসিক মূল্যায়নের মাধ্যমে অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে।

প্রকল্পটি সরাসরি প্রায় ৫ হাজার শিক্ষার্থী ও পরোক্ষভাবে ৫০ হাজারের বেশি অভিভাবক ও কমিউনিটি সদস্যকে অন্তর্ভুক্ত করবে। সমঝোতা অনুযায়ী, গ্রিন সেভার্স প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালনা করবে, বিএসআরএম ফাউন্ডেশন সিএসআর কাঠামোর আওতায় অর্থায়ন ও অবকাঠামোগত সহায়তা দেবে এবং পরিবেশ অধিদপ্তর নীতিগত দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের তৈরি পণ্যের প্রদর্শনীতে সরকারি সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার আজ বৈশ্বিক পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। স্কুল থেকে যদি আমরা প্লাস্টিকমুক্ত জীবনযাপনের শিক্ষা দিতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম পরিবর্তনের নেতৃত্ব দেবে। এই উদ্যোগ পরিবেশ সুরক্ষা যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। সভাপতিত্ব করেন- পরিবেশ অধিদপ্তর-ঢাকা অঞ্চলের পরিচালক মো. আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন- গ্রিন সেভার্সের প্রধান নির্বাহী আহসান রনি, বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমির এবং তিন প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×