ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক : <span;>খুলনা’র রূপসা নদীতে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।
০৫ ফেব্রুয়ারি (বুধবার) নগরীর ১ নম্বর কাস্টমস ঘাট থেকে খান জাহান আলী সেতু পর্যন্ত নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রথম হয় কয়রার সুন্দরবন টাইগার্স নামের একটি নৌকা। দ্বিতীয় ও তৃতীয় হয় জয় মা কালী ও মোবাইল নামের নৌকাবাইচের দল।
প্রথম স্থান অর্জনকারীদের পুরস্কার হিসেবে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৫০ হাজার টাকা ও তৃতীয় স্থান অর্জনকারীদের ৩০ হাজার টাকা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী।
তিনি বলেন, ‘নৌকাবাইচ গ্রামবাংলার একটি ঐতিহ্য। উৎসবমুখর পরিবেশে খুলনাবাসীকে নির্মল বিনোদন উপভোগের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন।’

তিনি বলেন, ‘নৌকাবাইচ হচ্ছে তারুণ্যের উৎসবের অংশ। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের সবার প্রচেষ্টায় বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে আমরা তারুণ্যের উৎসব উদ্যাপন করছি।’
তিনি আরও বলেন, ‘আমরা চাচ্ছি তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে নতুন করে দেশটাকে সাজাতে, যেখানে সহযোগিতার নীতি প্রচার করা হবে। একে অপরের কাজে আমরা সহযোগিতা করব। তারুণ্যের শক্তিকে প্রকাশ ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলব।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ করে প্রধান অতিথি বলেন, ‘আপনারা যারা নৌকাবাইচে অংশগ্রহণ করবেন, আপনাদের সুশৃঙ্খল অংশগ্রহণের মাধ্যমে আজকের এই উৎসবটি আরও সুন্দর হয়ে উঠবে।’
খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আক্তার জাহান, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু


