ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : মাসুদ শেখের বাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি গ্রামে। পেশায় তিনি একজন মৎস্য চাষী। তিনি বিগত ৭ বছর ধরে ১২০ শতক জমিতে ঘের করে মাছ চাষ করে আসছেন। কিন্তু এ বছর তিনি তার ঘেরের পানি নিষ্কাশন করে ঘেরের মাঝে সবজি চাষ করে সফল হয়েছেন। ব্রহ্মগাতী গ্রামের সাগরিয়া খালের সন্নিকটে তার মাছের ঘের। ঘের পাড়ে দাড়িয়ে তার সাথে কথা হয়।
তিনি আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক’কে জানান, ‘আমি আমার ঘেরের পানি সেচ দিয়ে ফেলেছি। এ বছর প্রবল বর্ষণে জলাবদ্ধতার কারণে ঘেরের মাছ ভেসে গেছে। শুধু আমার নয়, আমাদের এলাকার অধিকাংশ মাছ চাষির ঘের প্লাবিত হয়ে মাছ বেরিয়ে গিয়েছে। শতকরা ৯০ ভাগ মাছের ঘের প্রবল বর্ষণে জলাবদ্ধতার কারণে ডুবে যায়। আমি তাই আমার ঘেরের পানি শূন্য করে ঘেরের মাঝে লাল শাক, পালং শাক, মূলা, ধোনে শাক চাষ করি। সামান্য পরিচর্যায় প্রচুর শাকের উৎপাদন হয়। শীতকালীন সবজির বাজার শুরুতে ২ লাখ টাকার নানা ধরণের সবজি বিক্রি করেছি’।
মৎস্য চাষি মাসুদ শেখ আরো জানান, ‘প্রথম দিকে সবজির বাজার দর ছিল চড়া। শেষের দিকে এসে সবজির দাম কম পেয়েছি। তবুও আমি খুব খুশি যে আমি আমার মাছের ঘেরে সবজি উৎপাদন করে বাজারে মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছি। শ্রমিক ও বীজ বাবদ আমার মোট খরচ হয়েছে মাত্র ৩০-৩৫ হাজার টাকা। একটা ঘেরের ৫০ মন সবজি ঘেরে পানির সাথে মিশ্রন ঘটিয়েছি। যা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। এখনও আর একটা ঘেরে ৫০/৬০ মন পালং শাক ঘেরে রয়েছে’।
দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ কিশোর আহমেদ আমাদের জ্যেষ্ঠ প্রতিবেদক’কে বলেন, এ বছরের সবজি বাজারে সবজি সংকট উত্তরণে মাসুদ শেখের পাশাপাশি আরো অনেকে সবজি উৎপাদন ও বাজারজাত করণে বিশাল কৃতিত্বের ভূমিকা পালন করেছেন।
দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলী জানান, দিঘলিয়ার ব্রহ্মগাতী গ্রামের একজন সফল মৎস্য চাষি মোঃ মাসুদ শেখ। মাছের পাশাপাশি তিনি তাঁর ঘেরে রবি মৌসুমে শীতকালীন সবজি চাষে সফলতার পরিচয় দিয়েছেন। দিঘলিয়ার মানুষ সবজি সংকটের বাজারে প্রচুর সবজি পেয়েছেন।
মৎস্য চাষী মাসুদ শেখ এর মত এ অঞ্চলে আরো অনেকে মৎস্য ঘেরে সবজি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা তাদের আরো বেশি উৎসাহিত করার জন্য সর্বদা পরামর্শ প্রদান করে যাচ্ছি।
Related News :

খুলনা বিভাগে কৃষকের প্রায় ৪২ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

খুলনার দিঘলিয়ায় আমের বাম্পার ফলন

শিক্ষিত তরুণ রানা দাসের স্মার্ট কৃষিতে সফলতা

খুলনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাকৃবি গবেষকের বিনামূল্যে প্রাণিসেবা : ডিজিটাল খামারি অ্যাপ

স্মার্ট পদ্ধতিতে করলা চাষে সাড়া ফেলেছেন দিঘলিয়ার উজ্জ্বল দাস

২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের জমির লক্ষ্যমাত্রা ৭.০৫ লাখ হেক্টর

কৃষি জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের


