ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে ০৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন লাইব্রেরীয়ান মোঃ আক্কাছ উদ্দিন পাঠান।
আলোচনা সভা শেষে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ এর শুভ উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। উদ্বোধন শেষে প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষীণ শেষে সেন্ট্রাল লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


