ঢাকা, ১৫ মে-২০২৫
স্টাফ রিপোর্টার : গাজীপুর জেলায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে এই আয়োজন করা হয়।
১৫ মে (বৃহস্পতিবার) জেলার রাজবাড়ী মাঠে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) মো. রবিউল হাসান।
এতে বক্তব্য রাখেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার, (ডিএসবি) মো. মোজাম্মেল হোসেন, কৃষক প্রতিনিধি কামাল হোসেন, কৃষি উদ্যোক্তা মরিয়ম আক্তার লাবণ্য লতা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান।
গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম খান বলেন, মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
তিন দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত থাকবে। মেলায় ২৫টি স্টলে প্রদর্শন করা হয়েছে বিভিন্ন ধরনের ফলমূল, সবজি, বীজ ও আধুনিক রোপণ পদ্ধতি, কৃষি যন্ত্রপাতি, জৈব বালাইনাশকের ব্যবহার, ভার্মি কম্পোস্ট, ইত্যাদি।
মেলায় উন্নত প্রযুক্তি ও নিয়মাবলির লিফলেট বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে ফলের চারা বিতরণ করা হয়েছে। কৃষি উদ্যোক্তারা নার্সারিসহ বিভিন্ন কৃষি পণ্যের স্টল স্থাপন করেছেন। মেলায় প্রদর্শিত কৃষিপণ্য দেখে আগত দর্শনার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।
Related News :

খুলনা বিভাগে কৃষকের প্রায় ৪২ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

খুলনার দিঘলিয়ায় আমের বাম্পার ফলন

শিক্ষিত তরুণ রানা দাসের স্মার্ট কৃষিতে সফলতা

খুলনায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

বাকৃবি গবেষকের বিনামূল্যে প্রাণিসেবা : ডিজিটাল খামারি অ্যাপ

স্মার্ট পদ্ধতিতে করলা চাষে সাড়া ফেলেছেন দিঘলিয়ার উজ্জ্বল দাস

২০২৫-২৬ অর্থবছরে পাট চাষের জমির লক্ষ্যমাত্রা ৭.০৫ লাখ হেক্টর

কৃষি জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার বন্ধের পরামর্শ বিশেষজ্ঞদের


