খুলনার দৌলতপুরে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত

ঢাকা, ২৫ জুলাই-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দৌলতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির ও পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দির কমিটির যৌথ আয়োজনে ২৪ জুলাই (শুক্রবার) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উল্টো রথযাত্রাটি পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দিরে গিয়ে শেষ হয়। শত শত ভক্তবৃন্দ এতে অংশ নেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি ও ঢাকের বাদ্যে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ভক্তরা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে জগন্নাথদেবের রথ টেনে ধর্মীয় উৎসব পালন করেন।

রথযাত্রায় অংশ নেওয়া ভক্তরা জানান, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উল্টো রথযাত্রা উদযাপন করতে পেরে তারা আনন্দিত। তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি, শান্তি ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক।

অনুষ্ঠানে পাবলা গাছতলা সর্বজনীন পূজা মন্দির ও পাবলা মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী এ আয়োজনে অংশ নেন। উল্টো রথযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে আগত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা শুরু হয় এবং নয় দিন পর উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ ধর্মীয় উৎসবের সমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব জগতের অধীশ্বর। তাঁর আশীর্বাদ ও অনুগ্রহ লাভের প্রত্যাশায় ভক্তরা রথযাত্রা ও উল্টো রথযাত্রায় অংশ নিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×