কুয়াকাটায় হাতুড়ি পেটানোয় আহত বাচ্চুর পাশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

ঢাকা, ২৫ জুলাই-২০২৬

সৈয়দ বশির আহম্মেদ, (জ্যেষ্ঠ প্রতিবেদক) : সংবাদ প্রকাশের জের ধরে পটুয়াখালীর কুয়াকাটায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত দৈনিক দেশ রূপান্তরের কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চু খলিফাকে দেখতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশালের নেতৃবৃন্দ।

২৫ জুলাই (শনিবার) দুপুরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক কেএম বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে কমিটির জেলা সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এম মোফাজ্জেল, জিয়া উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক আহমেদ বায়েজিদ, সদস্য লিটন ও কাজী সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কমিটির সভাপতি নিকুঞ্জ বালা পলাশ বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত সাংবাদিকের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা গেছে, শুক্রবার ২৪ জুলাই রাত প্রায় ১১টার দিকে কুয়াকাটা সৈকত হোটেলের সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন সাংবাদিক কে এম বাচ্চু। এ সময় কয়েকজন ব্যক্তি আকস্মিক তার ওপর হামলা চালায়। একপর্যায়ে হাতুড়ি দিয়ে তার মাথা ও পায়ে আঘাত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাংবাদিক নেতারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Related News :

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

পিরোজপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল-আমিন গাজী

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুরের ট্রলার দুর্ঘটনায় শিশু নিহত, ১৮ ঘন্টা পরেও খোঁজ মেলেনি মায়ের

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

পিরোজপুর পৌরসভার ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

বিশেষ ডিভাইসের সাহায্যে রোগ নির্ণয়ের দাবি করা ভুয়া চিকিৎসকের ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×