ঢাকা, ২০ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : আশ্বাস প্রকল্পের আওতায় এবং রূপান্তরের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২০ এপ্রিল (সোমবার) খুলনার দিঘলিয়ায় ফাতেমা মেমোরিয়াল হাই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত । সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম এবং উপজেলা আইসিটি অফিসার পুষ্পেন্দু দাস।
কর্মসূচীর শুরুতে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্ল্যা সাজ্জাদুল ইসলাম মানব পাচার ও নির্যাতনকে অন্যায় ও অপরাধ হিসেবে গণ্যসহ মানব পাচারের শিকার নারী-পুরুষকে সম্মান দেখানোসহ তাদের মর্যাদা ও স্বনির্ভরতার লক্ষ্যে সহযোগিতা করতে সচেষ্ট থাকার বিষয়ে শিক্ষার্থীদের শপথ গ্রহণ করান। শপথ গ্রহণ শেষে ‘স্বাক্ষরে প্রতিবাদ, মানব পাচার নিপাত যাক’ এই প্রতিপাদ্যে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন। গণস্বাক্ষর শেষে শিক্ষার্থীদের ভিডিও ডক্যুমেন্টারি দেখানো হয়। এছাড়া ‘মানব পাচার একটি অপরাধ-প্রতিরোধ আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আরো পড়ুন : খুলনায় ১ যুবককে চোখ বেঁধে গুলি করেছে দুর্বৃত্তরা
সমাপনী পর্বে আলোচকগণ মানব পাচার রোধে সরকারী, বেসরকারী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ ভূমিকা, পাচারকারীদের কঠোর শাস্তি এবং তথ্যের অবাধ আদান-প্রদানের মাধ্যমে মানব পাচার প্রতিরোধ ব্যবস্থার কথা বলেন। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগীতায় তানিমা হোসেন, তারিন ইসলাম ঐশী, সোয়াইবা খান, ফারহানা আবিদা, রুবাইয়া তাসনিম বৃষ্টি এবং ক্যাম্পেইন সম্পর্কিত কুইজ পর্বে সঠিক উত্তর দিয়ে মো. তাজানু, জান্নাতুল ফেরদৌস, নাঈমা ইসলাম, তোফায়েল ও জীম বিজয়ী হন।
ক্যাম্পেইনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সহকারী শিক্ষক কে এম মশিয়ুর রহমান, মো. মাসুম বিল্লাহ, মো. আক্তার হোসেন, আশ্বাস প্রকল্পের প্রোগাম অফিসার মো. মোশারেফ আলী সোহেল, সিটিআইপি সদস্য তন্দ্রা দাস, মাবিয়া খাতুন, আয়েশা আক্তার মেঘলা কমিউনিটি ফ্যাসিলেটেটর নাজমুছ হাছিন রিপা প্রমুখ।
Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত


