খুলনার দিঘলিয়া বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত : সাইফুর রহমান সভাপতি, রকিব মল্লিক সাধারণ সম্পাদক নির্বাচিত

ঢাকা, ২৬ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। বিপুল উৎসাহ-উদ্দীপনা, মিছিল-শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশে খুলনার দিঘলিয়া উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার চৌরাস্তা মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

২০০৯ সালের পর এই প্রথম সম্মেলন হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার ঘটে। দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল-শোভাযাত্রা নিয়ে সমাবেশস্থলে সমবেত হন।

সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে। এরপর জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধন হয় আনুষ্ঠানিক কার্যক্রম। দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহ্বয়ক এম, সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। এ সময় জেলা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দসহ উপজেলা বিএনপি ও সহযোগী- অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিকাল সাড়ে ৫টা থেকে শুরু হয় দ্বিতীয় অধিবেশন তথা কাউন্সিল অধিবেশন ও ভোটগ্রহণ। ২৮৪ জন ভোটারের মধ্যে ২৭৮ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। অ্যাডভোকেট চৌধুরী আব্দুস সবুরের নেতৃত্বে ৭ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন এ নির্বাচন পরিচালনা করেন।ভোটগ্রহণ শেষে দিঘলিয়া উপজেলা বিএনপি’র নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে আনারস প্রতীকে এম. সাইফুর রহমান মিন্টু ২৪০ ভোট পেয়ে বিপুল ব্যবধানে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. হাফিজুর রহমান (ছাতা প্রতীক) পান মাত্র ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে তালা প্রতীকে আঃ রকিব মল্লিক ২৪৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামরুল মল্লিক (টিউবয়েল প্রতীক) পান ৮ ভোট।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীকে মোল্লা নাজমুল হক (১৬০ ভোট) এবং দেয়াল ঘড়ি প্রতীকে মোল্লা মনিরুজ্জামান (১১৯ ভোট) পেয়ে নির্বাচিত হন।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাদের আশা, নতুন ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে দিঘলিয়া উপজেলা বিএনপি আরও সুসংগঠিত হয়ে আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×