ঢাকা, ২৫ সেপ্টেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনায় ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫’ উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে কর্মসূচি গ্রহণ করেছে। আজ ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তথ্য অধিদপ্তর খুলনা’র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, খুলনা জেলায় সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ৬ অক্টোবর জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী এই উদযাপন শুরু হবে।
মুজগুন্নি শিশু উন্নয়ন কেন্দ্রে আগামী ৭ অক্টোবর বিকেল ৪টায় শুধু শিশু একাডেমি পরিচালিত কেন্দ্রগুলোর শিশুদের জন্য একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পরদিন ৮ অক্টোবর শিশু একাডেমি অফিসে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও একটি সাধারণ নৃত্য প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হবে। ৯ অক্টোবর বিকেল ৪টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, ১১ অক্টোবর বিকেল ৩টায় দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিন কবিতা আবৃত্তি প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। ১৩ অক্টোবর সকাল ১০টায় খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ১০টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক সুস্থতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে শিশু সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যতের দায়িত্ব সম্পর্কেও আলোচনা করা হবে।
জেলা শিশু একাডেমি কার্যালয়ে ১৪ অক্টোবর সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে সপ্তাহব্যাপী এই আয়োজন।প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী শিশুদের প্রতিযোগিতা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। শিশু একাডেমির পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের আর্ট পেপার দেওয়া হবে, তবে অন্যান্য সরঞ্জাম প্রতিযোগীদের নিয়ে আসতে হবে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


