ঢাকা, ১১ নভেম্বর-২০২৫
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হারুন অর রশিদ এবং এসি (ল্যান্ড) দেবাংশু বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। ১১ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেসক্লাবের সদস্যরা এই সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
এ সময় দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
নবাগত ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়া উপজেলায় যোগদানের পর প্রেসক্লাবের এই সৌজন্য সাক্ষাৎকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন- ‘দিঘলিয়ার উন্নয়নে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে ইতিবাচক পরিবর্তন আসবে। সাংবাদিকরা সমাজের দর্পণ-তাঁদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।’
এ সময় ইউএনও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ততা কামনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রেসক্লাব সদস্যদের সঙ্গে ইউএনও মোঃ হারুন অর রশিদ দিঘলিয়ার সার্বিক উন্নয়ন, শিক্ষা, কৃষি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দিঘলিয়া প্রেসক্লাবের সদস্যরা নবাগত ইউএনওর মেধা, অভিজ্ঞতা ও নেতৃত্বে দিঘলিয়া আরও অগ্রসর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস.এম রফিকুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, দপ্তর সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মো. সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মো. রানা মোল্লা, এস.এম শামীম, মো. হাবিবুর রহমান মল্লিক, কিশোর কুমার দে, এস এম শামীম-২, শেখ রুবেল প্রমূখ।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


