রাজধানীর সাত স্থানে ককটেল বিস্ফোরণ, তিন বাসে আগুন : আতঙ্কে নগরবাসী

ঢাকা, ১১ নভেম্বর-২০২৫

মো. সোহেল রানা (জ্যেষ্ঠ প্রতিবেদক) : রাজধানী ঢাকায় ১০ নভেম্বর (সোমবার) ভোর থেকে রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে। পুলিশের তথ্যমতে, রাজধানীর অন্তত সাতটি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিস্তারিত প্রতিবেদন : ১০ নভেম্বর (সোমবার) ভোরে প্রথম ককটেল বিস্ফোরণটি ঘটে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে। মিরপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, ভোর চারটার কিছু আগে মোটরসাইকেলে করে দুইজন ব্যক্তি এসে ককটেলটি নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা করছে।

এরপর সকাল ৭টার দিকে মোহাম্মদপুরের প্রবর্তনা কার্যালয় এবং এর সামনের সড়কে আরও দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ বলেন, ‘অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে একটি ককটেল ভিতরে এবং আরেকটি বাইরে ছুড়ে মারে। ভাগ্যক্রমে কেউ আহত হয়নি।’

একই সময় ধানমন্ডি এলাকায় দুই দফায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল পৌনে সাতটার দিকে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং সকাল সাতটায় ইবনে সিনা হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

সন্ধ্যায় মিরপুর ১০ নম্বরে শাহ আলী কমপ্লেক্সের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। পুলিশ ধারণা করছে, ফুটওভার ব্রিজের ওপর থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়। পাশাপাশি খিলগাঁও ও আগারগাঁওয়েও অনুরূপ বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

একদিনে তিন বাসে আগুন :

দিনব্যাপী ককটেল বিস্ফোরণের পাশাপাশি সোমবার ভোরে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পরে সন্ধ্যায় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্তা মারিয়ার ইউনিভার্সিটির একটি বাসেও আগুন লাগে। ধানমন্ডি থানার ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল কাইয়ুম জানান, ‘বাসে যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা, বিষয়টি আমরা তদন্ত করছি।’

পুলিশ বলছে, এসব ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও নগরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তদন্তের স্বার্থে ঘটনাস্থলগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একদিনে রাজধানীতে এমন ধারাবাহিক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন নগরবাসী। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×