খুলনার দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঢাকা, ১৮ সেপ্টেম্বর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো: আতিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুবুল আলম। উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক, দিঘলিয়া উপজেলার সকল পূজা মন্ডব এর সভাপতি/সাধারণ সম্পাদক, সামাজিক নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তাগন। 

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এলাকার সামাজিক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং আসন্ন দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।’

অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×