রাজধানীর কোতয়ালী ও সূত্রাপুর থানা এলাকায় ডিএমপি’র উচ্ছেদ অভিযান

ঢাকা, ১৭ সেপ্টেম্বর-২০২৫

সোহেল রানা (চীফ রিপোর্টার) : রাজধানীর কোতয়ালী ও সূত্রাপুর থানা এলাকায় আজ ১৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ব্যাপক উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

কোতয়ালী ও সূত্রাপুর থানা সুত্রে জানা যায়, এই অভিযানে কোতয়ালী থানার রায় সাহেব বাজার মোড় থেকে শাখারি বাজার এবং সূত্রাপুর থানাধীন ভিক্টোরিয়া পার্ক থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত রাস্তার উভয় পাশে অবৈধভাবে স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া কোতয়ালী থানার কোর্ট স্ট্রিট এলাকাতেও একই ধরনের অভিযান পরিচালিত হয়।

ডিএমপি’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে এই অভিযানে কোতয়ালী ও সূত্রাপুর থানা পুলিশ, সদরঘাট এলাকার ট্রাফিক পুলিশ এবং পুলিশের পেট্রোল টিম সহায়তা প্রদান করে। অভিযানের সময় সড়কে অবৈধ দখলের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময় অনেকে মালামাল ফেলে পালিয়ে যায়, যা পরে জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। এই অভিযানে মোট পাঁচ ট্রাক মালামাল জব্দ করা হয়েছে।

দীর্ঘদিন ধরে এই এলাকার মূল সড়কের বড় একটি অংশ অবৈধভাবে দখল করে স্থায়ী স্থাপনা নির্মাণ করা হয়েছিল, যা পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই অভিযানের মাধ্যমে সড়কসমূহ অবৈধ দখলমুক্ত করা এবং জনসাধারণের চলাচল সহজ হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে  শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে কোটি টাকার নকল ও অনুমোদনহীন ওষুধ-সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×