খুলনার দিঘলিয়া উপজেলায় আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

ঢাকা, ৩১ আগস্ট-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে আজ ৩১ আগস্ট (রবিবার) বিকাল ৩টায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন, যৌথ বাহিনীর কনটিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আতিকুল ইসলাম, দিঘলিয়া থানার ওসি (তদন্ত) মোঃ হেলালুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডাঃ কাজী হাসনা তুজ তাসনিয়া, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় সাম্প্রতিক সময়ে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে চুরি-ডাকাতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অবক্ষয়জনিত কর্মকাণ্ড প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় ভক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব নয়। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং যেকোনো অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তারা বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে দিঘলিয়া উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ এলাকায় পরিণত করা সম্ভব। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে এবং সচেতনতা বাড়াতে নিয়মিত সভা আয়োজন করা হবে।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×