পল্টনে ডিবি পরিচয়ে ডাকাতি : চাকরিচ্যুত কনস্টেবলসহ গ্রেফতার ৬

ঢাকা, ৩১ আগস্ট-২০২৫

ক্রাইম রিপোর্টার : রাজধানীর পল্টন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে সংঘটিত কোটি টাকার ডাকাতি মামলায় চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল খাইরুল রানা ওরফে শিমুল (৪৬)সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট দুপুরে প্রায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ী মো. সাইদুর রহমানের দোকানে প্রবেশ করে। তারা ম্যানেজার ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে লকার থেকে ৪৫ লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করে। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়।

তদন্তে নেমে র‌্যাব-৩ এর একটি দল ২৯ আগস্ট রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মূল আসামি ও চাকরিচ্যুত কনস্টেবল খাইরুল রানাকে গ্রেফতার করে। পরে, তার দেওয়া তথ্য অনুযায়ী ৩০ আগস্ট মিরপুর ও বিমানবন্দর থানা এলাকা থেকে আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল মান্নান, শাহিদুর রহমান, আব্দুল্লাহ, নয়ন মিয়া ও রুবেল।

র‌্যাব-৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

গাজীপুরে খণ্ডিত নারীর মরদেহের পরিচয় শনাক্ত, হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×