খুলনার দিঘলিয়া উপজেলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা, ৩০ জুন-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া উপজেলায় ৩০ জুন (সোমবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫।

কৃষকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কংগ্রেসে কৃষি সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, খুলনার উপপরিচালক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব চন্দ্র সানা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দিঘলিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কিশোর আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদা সুলতানা, সমাজসেবা অফিসার মোঃ সোহাগ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফ হোসেন, সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ কামাল হোসেন, সাগর সরকার প্রমুখ। অনুষ্ঠানেরসার্বিক সহযোগিতা ও সাজ সজ্জায় ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান মাহামুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কার্যক্রম কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করছে। এতে করে কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে এবং উৎপাদনশীলতাও বাড়ছে। বক্তারা আরো বলেন, আজকের এই কংগ্রেসের মূল উদ্দেশ্য হলো সমবায় ভিত্তিক সংগঠন তৈরি করা। প্রযুক্তির যুগে প্রযুক্তির মাধ্যমে কৃষি বিভাগ অনেক এগিয়ে গিয়েছে কিন্তু এদেশের কৃষকের ভাগ্যের তেমন কোন উন্নয়ন হয় নাই। কৃষকের উন্নয়ন ঘটাতে হলে প্রতিটি ইউনিয়নে, উপজেলায় এবং জেলা পর্যায়েও সমবায় সংগঠন গঠন করতে হবে। এ সময় কৃষকেরাও তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও সফলতার গল্প তুলে ধরেন।

দিঘলিয়ায় অনুষ্ঠিত এ কংগ্রেস ছিল একটি সফল উদ্যোগ, যা কৃষি সম্প্রসারণের ভবিষ্যৎ পথচলাকে আরও গতিশীল করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। কৃষি উন্নয়নের ধারাবাহিকতায় মাঠ পর্যায়ে এমন কার্যক্রম কৃষকদের মাঝে উৎসাহ যোগাবে-এমনটাই প্রত্যাশা বিজ্ঞজনদের।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×