খুলনার দিঘলিয়ায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালিত

ঢাকা, ০৫ অক্টোবর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দেশের জাতীয় মাছ ইলিশের প্রজননকাল রক্ষায় খুলনার দিঘলিয়ায় চলছে ২২ দিনব্যাপী মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আজ ০৫ অক্টোবর (রবিবার) উপজেলার ভৈরব, মজুদখালী ও আতাই নদীতে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট ও টহল কার্যক্রম।

০৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ে। তাই সরকার নির্ধারিত সময় পর্যন্ত কঠোর অভিযান চলছে, যাতে ভবিষ্যতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পায়।

ইঞ্জিন চালিত ট্রলারযোগে আজকের এই অভিযানে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার স্নিগ্ধা খাঁ বাবলিসহ পুলিশের কর্মকর্তা মুরাদ হোসেন, কনস্টবল সিদ্দিকুর রহমান, কনস্টেবল শামীম রেজা, মৎস্য চাষী মনিরুল ইসলাম এবং মৎস্য অধিদপ্তরের মোঃ আসলাম, মোঃ পাভেল শেখ , রুবেল হোসেন, আনসার ও ভিডিপি সদস্য মোঃ আকিব হোসেন প্রমূখ।

অভিযান চলাকালীন সময়ে প্রশাসনের লোকজনের আগমন টের পেয়ে জেলেরা নদীতে জাল রেখে পালিয়ে যায়। নদী থেকে জাল গুলি জব্দ করা হয়। জব্দ করা জালে বেশ কয়েকটি তাজা ইলিশ ধরা পড়ে যা প্রশাসনের নির্দেশনায় নদীতে ছেড়ে দেয়া হয় এবং জাল গুলি পুড়িয়ে দেয়া হয়। নদী ও মৎস্যসম্পদ রক্ষায় কেউ যেন অবৈধভাবে মাছ ধরতে না পারে, সেই লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

দিঘলিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী বলেন, ‘অক্টোবর মাস ইলিশের ডিম ছাড়ার সময়। তাই মা ইলিশ সংরক্ষণে এই সময়টিতে কঠোর নজরদারি চালানো হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।’

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু বিশ্বাস জানান, ‘নদী ও মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। কারও বিরুদ্ধে কোনো ধরনের অবৈধ মাছ ধরার তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

সরকারি নির্দেশনা অনুযায়ী, ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। অভিযানের পাশাপাশি সচেতনতা বাড়াতে চলছে প্রচারণা। মা ইলিশ রক্ষা পেলে, টিকবে নদী, বাঁচবে মৎস্যসম্পদ- এমন আশায় অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে প্রশাসন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×