আগামীকাল শুরু হচ্ছে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’

ঢাকা, ০৫ অক্টোবর-২০২৫

স্টাফ রিপোর্টার : সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল ০৬ অক্টোবর (সোমবার) থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট’। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) যৌথ উদ্যোগে আয়োজিত এ সামিটের লক্ষ্য হচ্ছে- সৌদি বাজারে বাংলাদেশি পণ্যের উপস্থিতি বাড়ানো এবং সীমিত সংখ্যক ক্রেতার ওপর নির্ভরতা কমানো।

আজ ০৫ অক্টোবর (রবিবার) গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী বলেন, ‘এই যৌথ উদ্যোগটি একটি সময়োপযোগী পদক্ষেপ, যা শক্তিশালী অর্থনৈতিক ও বিনিয়োগ অংশীদারিত্ব গঠনে সহায়ক হবে। সামিটের মূল লক্ষ্য হলো সৌদি বাজারে বাংলাদেশের উপস্থিতি বাড়ানো, যাতে আন্তর্জাতিক ক্রেতার সীমিত নির্ভরতা কমানো যায়।’

সামিটে দুই দেশের ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ, নীতিনির্ধারক এবং খাতভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। ২০ সদস্যের একটি সৌদি ব্যবসায়ী ও প্রতিনিধি দল এই আয়োজনে অংশ নেবে, যা বিভিন্ন খাতে বিশাল বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা উন্মোচনে সহায়ক হবে। সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আবদুল হাফিজ আমির বখশ।

আগামী ০৭ অক্টোবর রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিতব্য সামিটের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। সামিটের সূচি অনুযায়ী, প্রথম দিন সৌদি প্রতিনিধি দলের ঢাকা আসবে এবং তাদের সম্মানে নৈশভোজের আয়োজন। শেষ দিন, ০৮ অক্টোবর, থাকবে বি২বি (ব্যবসায়িক) বৈঠক এবং সৌদি প্রতিনিধি দলের চূড়ান্ত সভা।

সৌদি বাজারে বাংলাদেশি পণ্য বিশেষ করে তৈরি পোশাক, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স এবং পাটজাত পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। রপ্তানি বৃদ্ধির পাশাপাশি, বাংলাদেশ এখন বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে আগ্রহী, যা অতীতের দক্ষ জনশক্তি প্রেরণের প্রচলিত ধারা থেকে একটি অগ্রগতি।

আশরাফুল হক চৌধুরী আরও বলেন, পেট্রোকেমিক্যাল, স্টিল, কৃষি-শিল্প, সবুজ প্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন উন্নত ও শিল্প খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সম্ভাবনা রয়েছে।

Related News :

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

বাংলাদেশে প্রথম ওমনিচ্যানেল ব্যাংকিং অভিজ্ঞতা নিয়ে এলো ব্র্যাক ব্যাংক

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল : আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপ

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা সহায়তা দিবে বাংলাদেশ ব্যাংক : আবেদন করবেন যেভাবে

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

পোশাক রপ্তানি বাড়াতে চালু হলো বিজিএমইএর ‘জাপান ডেস্ক’

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

অনলাইন ব্যবসা নিয়ন্ত্রণে ই-কমার্স কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও ব্রিটিশ হাইকমিশনের গোলটেবিল বৈঠক

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

জ্বালানি চাহিদা মেটাতে ৩ লাখ মেট্রিক টন ডিজেল কেনার অনুমোদন

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

কর্মসংস্থান ব্যাংকের কর্মচারীদের দুই বছরের উৎসাহ বোনাস প্রদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×