ঢাকা, ২০ আগস্ট-২০২৫
ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সৎ, আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে থানার কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা অর্জন করতে সক্ষম হয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দিঘলিয়া থানার ওসি হিসেবে যোগদানের পর থেকেই তিনি মাদক, চুরি-ডাকাতি, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান পরিচালনার ফলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই কমেছে। এছাড়া কিশোর গ্যাং দমনেও তার কঠোর অবস্থান সাধারণ মানুষের স্বস্তি বাড়িয়েছে।
শুধু আইনশৃঙ্খলা রক্ষা নয়, জনবান্ধব পুলিশিং কার্যক্রমেও অগ্রণী ভূমিকা পালন করছেন তিনি। থানায় আগত সাধারণ মানুষকে হয়রানি না করে সেবা প্রদানের নির্দেশনা দিয়েছেন তিনি। দ্রুত জিডি ও মামলা গ্রহণ, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অভিযোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ এবং নারী-শিশু সহায়তা ডেস্ককে সক্রিয় রাখায় থানার সেবার মান দৃশ্যমানভাবে উন্নত হয়েছে।
ওসি এইচ এম শাহীন নিয়মিতভাবে এলাকার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। বিদ্যালয়, কলেজ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়ের মাধ্যমে তিনি তরুণ সমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সচেষ্ট। এর ফলে যুবসমাজের মধ্যে সচেতনতা তৈরি হচ্ছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষরা জানান, ‘ওসি শাহীন একজন সৎ ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা। তার নেতৃত্বে দিঘলিয়া থানার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে। এখন মানুষ নির্ভয়ে থানায় এসে নিজের সমস্যা জানাতে পারে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করাই ওসি এইচ এম শাহীনের মূল সাফল্য বলে মনে করছেন স্থানীয়রা। তার সততা, নিষ্ঠা ও আন্তরিকতাই দিঘলিয়ার সাধারণ মানুষের কাছে পুলিশকে আরও কাছের করে তুলেছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


