ঢাকা, ২০ আগস্ট-২০২৫
স্টাফ রিপোর্টার : রাজধানীর ওয়ারী এলাকায় বাথরুমে বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মোহাম্মদ মাহাদী। গত ১৯ আগস্ট (মঙ্গলবার) রাত ৯টার দিকে ওয়ারী থানার ২১২/এ শাহ পূর্ব রোডে এই ঘটনা ঘটে। পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, শিশুটিকে অজ্ঞান অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মঙ্গলবার রাত পৌনে ১১ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মোহাম্মদ আবুল বাশার জানান, রাতে পরিবারের সবাই ব্যস্ত থাকাকালীন তার ছেলে বাথরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তাকে পানিভর্তি বালতির মধ্যে পড়ে থাকতে দেখা যায়। ঢামেক মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News :

বাণিজ্য মেলার মাঠের স্থাপনা গুঁড়িয়ে ট্রাক্টর দিয়ে চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

তাহসিফের মৃত্যুর ঘটনায় বাবার মামলা : বন্ধু দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে

গুলিস্তান-সদরঘাট ফুটপাত থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজপথ দখলমুক্ত ও নাগরিক সেবায় অবহেলায় কঠোর ব্যবস্থা নেবে ডিএসসিসি

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা'কে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার

রাজধানীর শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারীর মৃত্যু

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ২,৭৯৯ মামলা

মিরপুরের মতো মোহাম্মদপুরের ফুটপাতে অবৈধ হকারদের বিরুদ্ধে অভিযান হবে

রাজধানীর মতিঝিলে হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ


