ঢাকা, ২৮ এপ্রিল-২০২৬
আক্তার হোসেন বাবলু (ক্রাইম রিপোর্টার) : খুলনা জেলার খালিশপুরে সংঘটিত চাঞ্চল্যকর তাঁতি দল নেতা সোনামিয়া হত্যা মামলার সন্দেহভাজন ও একাধিক মামলার আসামি মো. রনি ওরফে ন্যাটা রনিকে (২৫) গ্রেফতার করেছে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় সংঘটিত সোনামিয়া হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
২৭ এপ্রিল (রবিবার) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে ন্যাটা রনিকে গ্রেফতার করা হয়।
আরো পড়ুন : দিঘলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
র্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত রনির বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় সোনামিয়া হত্যা মামলাসহ ২টি হত্যা চেষ্টা, ১টি দস্যুতা এবং ২টি চুরির মামলাসহ মোট ৬টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খালিশপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


