দিঘলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা, ২৮ এপ্রিল-২০২৬

ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : ‘সরকারি খরচে বিরোধ শেষ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে খুলনার দিঘলিয়া উপজেলায় এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় পথের বাজার গার্লস কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, দিঘলিয়া, খুলনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথের বাজার গার্লস কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানার সাব-ইন্সপেক্টর গোপাল কুন্ডু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসিটি মেডিকেল অফিসার ডা. শাওন বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার খন্দকার জহিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ খানম এবং উপজেলা শিক্ষা অফিসার টিএম শাহ আলম, পথেরবজার গার্লস কলেজের প্রভাষক বৃন্দ, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিচারপ্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মানুষ আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়। এ অবস্থায় সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত বলেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যাতে সহজে এ সেবা গ্রহণ করতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিতদের মাঝে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন তথ্যবহুল ও দিকনির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। প্রেজেন্টেশনে বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার উপায়, সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম এবং সেবা গ্রহণের প্রক্রিয়া বিস্তারিতভাবে তুলে ধরা হয়। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের পর অনুষ্ঠিত হয় প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। এ সময় উপস্থিত শিক্ষার্থী ও উপস্থিত অন্যান্যদের আইনগত সহায়তা প্রাপ্তির বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশ্ন উত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, জাতীয় আইনগত সহায়তা দিবসের মূল লক্ষ্য হলো-অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠা করা।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

One thought on “দিঘলিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×