ঢাকা, ২১ এপ্রিল-২০২৬
ওয়াহিদ মুরাদ, (খুলনা ব্যুরো চীফ) : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এর আগে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে দিঘলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শ্যামল গাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী (সাঃ)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করলে বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
জানা গেছে, শ্যামল গাইন গত প্রায় পাঁচ বছর ধরে তার পরিবারসহ দিঘলিয়া উপজেলার একটি বন্ধ প্রেস জুট মিলের কোয়ার্টারে ভাড়া বাসায় বসবাস করে আসছিল। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়। ঘটনার খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত যুবক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


