ঢাকা, ২১ এপ্রিল-২০২৬
জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার নিয়ামতপুরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ঘরে ঢুকে একই পরিবারের ৪জনকে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহতরা হলেন-বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৪৩),তার স্ত্রী পপি খাতুন (২৮), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়ার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়াহাটে গরু বিক্রি করে সোমবার রাত ৮টার দিকে বাড়ি ফিরেন। তার কাছে গরু বিক্রির ২ লাখ ৮০ হাজার টাকা ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা টাকা লুটের জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। এছাড়া বাড়িতে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে নিয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। পরিচয় প্রকাশ হওয়ার আশঙ্কায় ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়। নিহত পপি আক্তারের বাবা মোয়াজ্জেম হোসেন বলেন, আমার মেয়ে, জামাই, নাতি-নাতনিকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই।
Related News :

যাত্রাবাড়ীতে মাদক অভিযানে এসআরবির ওপর হামলা, ২৬ জন কারাগারে

রাজধানীর পল্লবী-রূপনগর এলাকার সন্ত্রাসী গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জনকে আটক করেছে পুলিশ

ফিঙ্গার প্রিন্ট জাল করে সিম নিবন্ধন, চক্রের হোতাসহ আটক ৩

ডিএমপির মতিঝিল বিভাগের অভিযানে গ্রেফতার ৬৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জালনোটসহ দুই পেশাদার জালনোট কারবারি গ্রেফতার করেছে ডিবি

রাজধানীর যাত্রাবাড়ীতে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

রাজধানীতে স্ত্রীর গলা কেটে খাটের নিচে লুকিয়ে রেখে স্বামী পলাতক

রাজধানীতে শিক্ষিকা হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার


