খুলনায় গ্রীন ফোর্সের ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা, ০৮ অক্টোবর-২০২৫

ওয়াহিদ মুরাদ, (বিভাগীয় ব্যুরো চীফ) : দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নাগরিক সচেতনতা ও সৎ নেতৃত্বের বিকাশের ওপর জোর দিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা। ০৮ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ২টা ৩০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা বিভাগ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিকাইল রহমান, চেয়ারম্যান, গ্রীন ফোর্স বাংলাদেশ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ড. এস এম হক, ন্যাশনাল কো-অর্ডিনেটর, গ্রীন ফোর্স বাংলাদেশ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ড. মো. শাহ আলম, সভাপতি, গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা। প্রফেসর জাহিদুল ইসলাম, ন্যাশনাল ডেপুটি কো-অর্ডিনেটর, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সহ-সভাপতি, গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা বিভাগ। অধ্যক্ষ এস এম খায়রুল বাসার, শিক্ষা বিশারদ ও সমাজসেবক, এবং অধ্যাপক খায়রুজ্জামান সরদার, সাধারণ সম্পাদক, গ্রীন ফোর্স বাংলাদেশ, খুলনা জেলা।

সভাপতিত্ব করেন জনাব আনিসুজ্জামান শিকদার, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, বিভাগীয় কার্যালয়, খুলনা।

সভায় বক্তারা বলেন, দুর্নীতি আজ দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের প্রধান অন্তরায়। ব্যক্তি থেকে রাষ্ট্র- সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় সংগঠন এবং গণমাধ্যমকে দুর্নীতি বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথি মিকাইল রহমান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুধু প্রশাসনের নয়, এটি সামাজিক ও নৈতিক আন্দোলন। সৎ নাগরিক তৈরি করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজ পর্যন্ত সবাইকে ভূমিকা রাখতে হবে।’

প্রধান আলোচক ড. এস এম হক বলেন, ‘গ্রীন ফোর্স বাংলাদেশ কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন। আমরা চাই প্রত্যেক নাগরিক তার অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল ভূমিকা রাখুক।’

বিশেষ অতিথি সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। কারণ তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে।’

অধ্যাপক খায়রুজ্জামান সরদার বলেন, ‘দুর্নীতি রোধে নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধ চর্চা জরুরি। সমাজে সততার সংস্কৃতি গড়ে তুলতে হবে।’

সভা শেষে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করেন উপস্থিত অতিথি ও সংগঠনের সদস্যরা। সবাই একসঙ্গে হাত তুলে অঙ্গীকার করেন- দেশের প্রতিটি স্তরে সততা, জবাবদিহি ও স্বচ্ছতার মূল্যবোধ প্রতিষ্ঠা করবেন।

সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলার ১০১ ইমাম এবং গ্রীন ফোর্স বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশন খুলনার সহকারী পরিচালক।

এছাড়াও আজ খুলনার আরো ভিন্ন ভিন্ন ৪টি জায়গায় গ্রীন ফোর্সের অনুরূপ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×