চট্টগ্রামের সাতকানিয়ায় গরু লুটে ব্যর্থ হয়ে প্রহরীকে ছুরিকাঘাত : আতঙ্কে খামারি

ঢাকা, ০৮ অক্টোবর-২০২৫

নেজাম কাদেরী, (বিভাগীয় ব্যুরো প্রধান) : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের জিলানীনগর এলাকায় খামারের গরু লুটে ব্যর্থ হয়ে মো. এহেসান (৩২) নামে এক প্রহরীকে ছুরিকাঘাত করেছে মুখোশধারী একদল ডাকাত। এ ঘটনায় স্থানীয় খামারিদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

০৭ অক্টোবর (মঙ্গলবার) রাত ২টার দিকে ছদাহা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সন্দিপ্যা পাড়ার জিলানীনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত প্রহরী মো. এহেসান একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বনামুড়া এলাকার নুরুল ইসলামের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে প্রায় ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল খামারে গরু লুটের উদ্দেশ্যে প্রবেশ করে। প্রহরী এহেসান ডাকাতদের উপস্থিতি টের পেয়ে খামারের মালিককে ফোন করলে, ডাকাতরা ক্ষিপ্ত হয়ে তাকে গলা ও পেটে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় এহেসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ছদাহা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য হামিদা বেগম বলেন, ‘খবর পেয়ে আমি এলাকাবাসী নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।’

খামারের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রহরী এহেসান সাহসিকতার সঙ্গে ডাকাতদের মুখোমুখি হয়েছিল। তার সতর্কতায় বড় ক্ষতি থেকে বেঁচে গেছি। এ ঘটনায় আমি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

Related News :

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সিআরএ’র দ্বিবার্ষিক নির্বাচনে সোহাগ আরেফিন সভাপতি, আব্দুল কাদের রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

সেনাবাহিনী প্রধান কর্তৃক পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৯০ জন

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ফোন করে ডেকে নিয়ে বাইক ছিনতাই, গ্রেপ্তার ২

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

কুমিল্লার ১৭ নং ওয়ার্ডের একটি বেকারিতে ভয়াবহ আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে নিয়ন্ত্রণে

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তিন হাজার পর্যটক উদ্ধার

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

ফেনী নদীতে অভিযানে এক লক্ষ চিংড়ি পোনা জব্দ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

সিআরএ আহ্বায়ক কমিটির সঙ্গে ব্যবসায়ী জিয়া উদ্দিন রনির সৌজন্য সাক্ষাৎ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×