খুবি সাংবাদিক সমিতির ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’র মোড়ক উন্মোচন

ঢাকা, ২৫ আগস্ট-২০২৬

খুলনা ব্যুরো চীফ : খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)’র বার্ষিক ম্যাগাজিন ‘অনুসন্ধিৎসা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপাচার্য বলেন, ক্যাম্পাস সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অংশীজন। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন সমস্যা সম্পর্কে পাঠকরা জানতে পারেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি খুলনার মানুষের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলোও গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্ব রয়েছে। শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতির চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের দক্ষতা ও পেশাগত বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ সংগঠনের অনেক সদস্য বর্তমানে দেশের বিভিন্ন খ্যাতনামা গণমাধ্যমে কাজ করছেন, আবার অনেকে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। এটি খুবিসাসের সদস্যদের মেধা, যোগ্যতা ও পরিশ্রমেরই প্রতিফলন।

খুবিসাস ভবিষ্যতেও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের লেখনির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রকৃত অবস্থা উঠে আসে। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রচ্ছদ, ডিজাইন ও লেখার মানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সবাইকে খুশি করা ভালো সাংবাদিকের কাজ নয়, তবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা প্রত্যেক সাংবাদিকের দায়িত্ব। চব্বিশের পরিবর্তনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত সাংবাদিকদের পাশাপাশি নাগরিক সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি প্রকাশিত ম্যাগাজিনের প্রশংসা করে এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, খুবিসাসের উপদেষ্টা পরিষদের সদস্য ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মো. আশিক উর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. মাহদী-আল-মুহতাসিম নিবিড় এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মো. পারভেজ।

স্বাগত বক্তব্য রাখেন খুবিসাসের সদ্য সাবেক সভাপতি আলকামা রমিন। এছাড়া বক্তব্য রাখেন ম্যাগাজিনের ডিজাইনার মাহফুজুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি মুত্তাকিম মোল্লা ও জারিন প্রভা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন খুবিসাসের নবনির্বাচিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল। এ সময় খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×