কয়রায় নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বাড়ানোর আহ্বান

ঢাকা, ১৪ অক্টোবর-২০২৬

দেলোয়ার হোসেন গাজী, (কয়রা প্রতিনিধি, খুলনা) : খুলনার কয়রায় সরকারি কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত অংশীজনদের অংশগ্রহণে ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। এতে নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। আজ ১৪ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) সংস্থার ‘আরডব্লিউভিএল-বি’ প্রকল্পের উদ্যোগে এ ডায়ালগ অনুষ্ঠিত হয়।

ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) সংস্থার নির্বাহী প্রধান মেরিনা পারভীন জুথির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে এম মফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল আজাদ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার।

আইআরভির প্রোগ্রাম ম্যানেজার ছালমা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা, পুষ্টি, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিষয়ক সঠিক তথ্যপ্রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ করে কিশোরী ও নারীদের মাসিক স্বাস্থ্যবিধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি প্রজনন স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ও কুসংস্কার দূর করে নারীদের নির্ভয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা ও কমিউনিটির প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নারীরা যাতে নিজেদের স্বাস্থ্যসমস্যা সম্পর্কে সচেতন হতে পারেন এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো মহসিন আলী, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মো. কামাল হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তু অধিকারী, ইউপি সদস্য সরদার আবু হাসান, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি বিলকিস আক্তার এবং আইআরভির নারী দলের সদস্য মমতাজ বেগম, কবিতা রানী, পল্লবী মণ্ডল ও দিপালিকা সরদার প্রমুখ।

ডায়ালগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও প্রকল্পের উপকারভোগী সদস্যরা অংশগ্রহণ করেন।

Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×