ক্রীড়া প্রতিভাবানের খোঁজে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

ঢাকা, ৩১ মার্চ-২০২৬ 

স্টাফ রিপোর্টার : দেশের তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভাবান খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এপ্রিল মাস থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে জারি করা এক চিঠিতে এই কর্মসূচির সফল বাস্তবায়নে মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ সহযোগিতা করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাউশি জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করবে। সারা দেশে এ কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।

মাউশি অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ জানায়, ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই করা হবে। প্রাথমিকভাবে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স এবং কাবাডি এই সাতটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত শিক্ষার্থীদের পরবর্তীতে ক্রীড়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও অবকাঠামো ব্যবহারের সুবিধার্থে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে মাউশি অধিদপ্তর।

মাউশির উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকদের এই নতুন ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

Related News :

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

জাবি বাস্কেটবল টুর্নামেন্টের সমাপনী ও পুনর্মিলনী অনুষ্ঠিত : শারীরিক শিক্ষায় খাইরুল ইসলাম খানের অবদা...

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

মোংলার মেয়ে লিকা এখন জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ : দর্শকরা টিকিট ছাড়া প্রবেশ করতে পারবেন দুই গ্যালারিতে

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় রানার্সআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের  ...

'৫৫ বছরের ঐতিহ্যে এবার শিরোপার স্বপ্ন’ : অক্ষরের নেতৃত্বে জাবির আন্ত বিভাগ বাস্কেটবল টুর্নামেন্টের ...

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের এন্ট্রি আহবান

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

২৮তম জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) শুরু

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

১০০ মিটারে রেদওয়ান এবং শটপুটে জয়ী শান্ত

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ইমার্জিং দল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×