বাংলাদেশে ‘মব’ সংস্কৃতির কোনো স্থান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩০ মার্চ-২০২৬ 

চীফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশে কোনো ধরনের ‘মব’ সংস্কৃতি থাকতে দেওয়া হবে না। তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধের মতো কর্মসূচিও আর অনুমোদন করা হবে না।

৩০ মার্চ (সোমবার) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রশ্নে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুম, বিচারবহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনের সংস্কৃতি চালু ছিল।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ‘মব’ ঘটনা ঘটেনি। আর সবকিছুকে ‘মব’ বলা ঠিক নয়; এর সংজ্ঞা ভিন্ন হওয়া উচিত। এখানে সংজ্ঞা আলাদা করে দেখা প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘গাইবান্ধার পলাশবাড়ী থানা আক্রমণ, ২১ ফেব্রুয়ারি এক সংসদ সদস্যের ওপর হামলা, কিংবা উত্তরা এলাকায় দোকানপাট বন্ধ রাখা- এসব কি ‘মব’? সবকিছুকে একভাবে দেখা যায় না। কিছু ঘটনা সংগঠিত ও পরিকল্পিত অপরাধ, যেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তদন্ত চলছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তবে একটি বিষয় স্পষ্ট- বাংলাদেশে কোনোভাবেই ‘মব’ সংস্কৃতি থাকতে দেওয়া হবে না। দাবি আদায়ের জন্য সড়ক অবরোধের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গিয়েছিল; তা আর চলতে দেওয়া হবে না।’ তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দাবি উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো, সেমিনার বা জনসমাবেশ করা যেতে পারে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক অবরোধের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

Related News :

জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দর, সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড 'জাতীয় পতাকা' প্রদান অনুষ্ঠিত

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজায় উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

হাইতিতে গ্যাং সাপ্রেশন ফোর্সে (GSF) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর অগ্রবর্তী দলের বাংলাদেশ ...

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে বিমরাডের কর্মশালা অনুষ্ঠিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×