ঢাকা, ০৫ ফেব্রুয়ারি-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : খুলনা পুলিশ লাইন্স মাঠে ০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকালে মেট্রো পুলিশ লাইন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা সবাই জানি যে, ক্রীড়া ও সংস্কৃতি সুষ্ঠু বিনোদনের মাধ্যম। একটি সুন্দর সমাজ, দেশ তথা জাতি গঠনে ক্রীড়া ও সংস্কৃতি সহায়ক ভূমিকা পালন করে। ক্রীড়া চর্চা সীমিত হয়ে যাওয়ায় বর্তমান সময়ে আমাদের সন্তানেরা কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং এর মতো ভয়াবহ অপরাধের সাথে জাড়িয়ে পড়ছে। এজন্য আমাদের সন্তানরা কোথায় যায়, কার সাথে মেশে এগুলো খেয়াল রাখা অভিভাবক হিসেবে নৈতিক দায়িত্ব। প্রযুক্তি নির্ভর বিশ্বায়নে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বাচ্চারা খারাপ কনটেন্ট এর দিকে না ঝুঁকে পড়ে।

তিনি উপস্থিত শিশু-কিশোরদের উদ্দ্যেশে বলেন, তোমরা বাবা-মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনতে হবে। বড়দেরকে শ্রদ্ধা এবং সম্মান করবে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করার জন্য উৎসাহ প্রদান করেন এবং সবার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।
এসময় স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
Related News :

খুলনা বিভাগে নবযোগদানকৃত সহকারী কমিশনারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুলনায় নদীতে ভাসমান দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ


