ঢাকা, ০৪ ফেব্রুয়ারি-২০২৫
স্টাফ রিপোর্টার : তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে জানুয়ারি মাসব্যাপি ৫৫টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ২৭ আসামিকে ১১ লাখ ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ ০৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও ফজলে ওয়াহিদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদে অভিযান চলমান রয়েছে। তিতাস গ্যাসের আওতাধীন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকাসহ ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং তিতাস স্টাফদের সমন্বয়ে এ সকল অভিযান পরিচালনা করা হচ্ছে।
Related News :

মহিলা আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

মিরপুরে আজও সড়কে পোশাক শ্রমিক : প্রতিহতের চেষ্টা পুলিশের

রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন

পিএসসির নতুন সদস্য হিসেবে শপথ নিলেন জাবি অধ্যাপক ড. শামীমা সুলতানা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন

তাহসিফের রহস্যজনক মৃত্যু : ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর

তাহসিফ সৌরির ‘জুনিয়র বন্ধু’ দীপকে হেফাজতে নিয়েছে পিআইবি

রাজধানীর কামরাঙ্গীরচরে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীতে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ পাহাড়ি নারী উদ্ধার


