কেএমপি’তে ৫৭ তম ব্যাচ টিআরসির ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

ঢাকা, ২৮ জানুয়ারি-২০২৫

এস.এম ওয়াহিদ মুরাদ : আজ ২৮ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১০:০৫ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে সদ্য প্রশিক্ষণ সমাপ্তকারী ৫৭ তম ব্যাচ ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়। কেএমপি, খুলনায় যোগদান করা ১৪৮ জন পুলিশ সদস্য কোর্সে অংশগ্রহণ করে। কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার প্রধান অতিথি হিসেবে কোর্স উদ্বোধন করেন।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) উদ্দেশ্যে বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করেছেন, সেই বাহিনীর রয়েছে এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আমি আশা করবো আপনাদের হাত ধরে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। আপনারা মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সততা, দক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলার সাথে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমের মহান ব্রত নিয়ে জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। নিরাপরাধ, বিপন্ন ও বিপদগ্রস্থ অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। পুলিশের কাছে আগত সেবা প্রত্যাশী নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সাথে মানবিক আচরণ করবেন। ডিউটিকালে সর্বোচ্চ ধৈর্য্য, পেশাদারিত্ব ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন। ডিউটিস্থলে স্মার্টফোন ব্যবহার করা যাবে না। সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে প্রত্যেককে অবশ্যই ডিসিপ্লিন মেনে চলতে হবে। মনে রাখবেন পুলিশ বাহিনীতে যেমন ভালো কাজের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, অপরদিকে খারাপ কাজের জন্য বিভাগীয় শাস্তিরও ব্যবস্থা আছে।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মোহাম্মদ সালেহ এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোঃ কুতুব উদ্দিন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Related News :

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

তেরখাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে খুলনার দিঘলিয়া উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

দিঘলিয়ায় এইচএসসিতে পাসের হার ২৯.০৪ শতাংশ, জিপিএ-৫ পে‌য়ে‌ছে ১ জন

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে দিঘলিয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

ইউএনও'র তত্ত্বাবধায়নে নব উদ্যোগে এগিয়ে চলছে পাইকগাছা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবা

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

খুলনার দিঘলিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, বাল্যবিবাহ, ডেঙ্গু ও মাদক নিয়ন্ত্রণে গুরুত্বারোপ

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নিন্দা

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজিরহাটে চেয়ারম্যান প্রার্থী মুকিত আলীর পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নির্ভুল বিল প্রস্তুতে কঠোর নির্দেশনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×