ঢাকা, ২৪ এপ্রিল-২০২৫
ওয়াহিদ মুরাদ, খুলনা ব্যুরো চীফ : কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত রাতে কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি প্রদানের বিষয়টি প্রকাশ করা হয়। যার প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন। কুয়েটের ভিসির অব্যাহতির সংবাদে অনশন ভেঙ্গে ৫৭ ঘন্টা পরে আনন্দ উল্লাস করেছে কুয়েটের শিক্ষার্থীরা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)এর উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্যের অব্যাহতির ঘোষনায় ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে আনন্দ উল্লাস ও মিছিল করেছে শিক্ষার্থীরা। ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ১ টার পরে তারা অনশন ভাঙেন। অনশনরত শিক্ষার্থীদের জুস খাওয়ায়ে অনশন ভাঙায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অব্যাহতির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, আলহামদুলিল্লাহ। আমাদের বিজয় হয়েছে। সত্য কখনো হারে না ! ভিসির পদত্যাগ নয়, পতন হয়েছে। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি আনন্দ মিছিল বের করেন।

উল্লেখ থাকে যে, ১৮ ফেব্রুয়ারি কুয়েটে দুইটি শিক্ষার্থী গ্রুপ এবং স্থানীয়দের মধ্যে সংঘর্ষে অন্তত ১০০ জনের বেশি আহত হন। এরপর ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করা হয়।
কিন্তু শিক্ষার্থীরা ১৩ এপ্রিল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরবর্তীতে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
উদ্ভূত পরিস্থিতিতে কুয়েটের ৩২ জন শিক্ষার্থী উপাচার্যের অপসারণের দাবিতে ২২ এপ্রিল থেকে আমরণ অনশন শুরু করেন। শিক্ষা উপদেষ্টা ও সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শিক্ষার্থীদের অনশন ভাঙাতে গেলেও ব্যর্থ হন। শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের দাবিতে অটল থাকেন। এর আগে ভিসি অধ্যাপক মাছুদ নিজে থেকে পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বলেন, সরকার চাইলে পদ ছাড়ব, নিজে থেকে নয়। শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকেই তাকে অব্যাহতির সিদ্ধান্ত জানানো হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। পাশাপাশি অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে।
Related News :

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবি ছাত্রদলের বিক্ষোভ ও ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

‘গঠনমূলক সমালোচনা ও দায়িত্ববোধই প্রতিষ্ঠানের মূল ভিত্তি’ : জাবি উপাচার্য

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

এইচএসসি পরীক্ষার ফলাফল : জানা যাবে যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিচার গানের সম্রাট ও বীর মুক্তিযোদ্ধা হালিম বয়াতি স্মরণোৎসব আজ

জাবিতে আগামী ১০ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু, থাকছে না বিভাগীয় কেন্দ্র

জাবিতে ‘নজরুলের নন্দনতাত্ত্বিক রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আনন্দশালা’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


