কুমিল্লায় জাতীয় পর্যায়ে কবি নজরুলের ৩ দিনব্যাপী ১২৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালা

ঢাকা, ২৬ মে-২০২৫

স্টাফ রিপোর্টার : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা ২৫ মে (রবিবার) থেকে কুমিল্লায় শুরু হয়েছে। আগামী ২৭ মে পর্যন্ত এই অনুষ্ঠানমালা চলবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুমিল্লা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ বছর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘চব্বিশের গণঅভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

রবিবার বিকেলে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী এবং কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন। এতে স্মারক বক্তব্য দেন বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান এবং স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। অনুষ্ঠানে ‘নজরুল পুরস্কার ২০২৩ ও ২০২৪’ এর জন্য মনোনীত গুণীজনদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজন তাঁদের অনুভূতি ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির বিশেষ নিবেদন ‘চেতনা ও জাগরণে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সমবেত সংগীত ‘জয় হোক’ ও ‘মনের রং লেগেছ’ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা এবং সমবেত নৃত্য ‘চল চল চল’ পরিবেশন করেন শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা। ‘খেলিছো এ বিশ্বলয়ে’ ও ‘প্রিয় এমন রাত যেনো যায় না বৃথা’ গান দুটি পরিবেশন করেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘মোরা ঝঞ্জার মত উদ্দাম’। আরমিন মুসা’র সংগীত পরিচালনায় সমবেত সংগীত ‘জাগো নারী জাগো’, ‘রুমঝুম রুমঝুম’ ও ‘দূর দ্বীপবাসিনী’ পরিবেশন করে ঘাস ফড়িং কেয়ার। সবশেষে রেবেল ব্যান্ড পরিবেশন করে ‘পরদেশী মেঘ’, ‘বাগিচায় বুলবুলি তুই’ ও ‘তোরা সব জয়ধ্বনি কর’ গান তিনটি।

Related News :

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

অমর একুশে বইমেলা-২০২৭ শুরু ৭ জানুয়ারি

জাবির আবৃতি সংগঠন  'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

জাবির আবৃতি সংগঠন 'ধ্বনি'র তিন দশকপূর্তি : সপ্তম ছায়ামঞ্চে পরিবেশিত হলো ‘শারদ প্রভা’

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

'ফেস অব বাংলাদেশ-২০২৬' নারী  বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে-আফসানা

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

শিল্পকলায় শিল্পী তালিকাভুক্তকরণ কার্যক্রমের অডিশন ৩ অক্টোবর হচ্ছে না

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে রবিন ক্যানভাস চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ‘নজরুলের ছন্দতরঙ্গ’ শুরু

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

শিল্পকলায় জাতীয় কবির সৃষ্ট তাল ও ছন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মশালা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
×